মায়াবিনী ছায়া

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মায়াবিনী ছায়া
হাকিকুর রহমান

দুয়ারে এসে দাঁড়ালো
কে যেন,
লাল পেড়ে হলুদ শাড়িখানি পরে-
মাঠে বয়েছিলো পুবালী বায়,
আকাশে জ্বলেছিলো
গৈরিক আলো, ক্ষণিকের তরে।

কাঞ্চন প্রভার
আলোকজ্জ্বলতার মোহে
পিয়াসি পরাণ
বিজড়িত রহে।

বন্ধ হলো, কোন সংসারের
মায়াবী কপাট, অযতনে
অধীর চিত্তে, মিশে গেলো সব
বেদনার হাহাকার পবনে।

সাঁঝের আঁধারে
প্রদীপখানি দোলে-কাঁপে,
স্বর্নাভ মেঘে
স্থির হয়ে রয়, কাহার মায়াবিনী ছায়া
আর, কিসের জড়তা মাপে।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
ইবনে নজরুল
5 years ago

very nice

0

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।