কুকুরের ভাগ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অরণ্য মজিদ

বাড্ডার মোড়ে মোড়ে
কুকুরের আড্ডা।
চুপ করে যাও কে
দেখি তোমার ব্যাগটা?
আরে আরে করো কী,
ভুল করে ধরো কী?
ভুল নয়, ভুল নয়,
টোল নয়, টোল নয়।
সারারাত জেগে জেগে
জোরে গলা হেঁকে হেঁকে
পাহারা দি দেশটা।
বোবা চোখে কেন চাও
আরে বাবা দিয়ে যাও
আমাদের ভাগটা।
গোস্তের গন্ধ
লাগেনাতো মন্দ
দেরি হলে বাড়ে শুধু রাগটা।
দিয়ে দাও, বাড়ি যাও
নয়তোবা জোর করে
কেড়ে নেবো ব্যাগটা।

0

Publication author

0
Aronnow Mazid is a writer & poet.
Comments: 0Publics: 1Registration: 23-07-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।