তোমাকে নিয়ে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমার এই মৃত্যুর শহরে
তোমাকে নিয়ে যতবার ভাবি
ঠিক ততবার আমি মৃত্যুর মুখোমুখি।
তোমাকে নিয়ে এ পৃথিবীর যত পথচলা
ঠিক তার চেয়ে ঢের বেশি অনুভবে মরা।

আমার তারা ভরা আকাশে
মনের সীমানায় প্রেমের চিঠি লিখা।
এখানে মনে যতবার ভাবি আমি
ঠিক ততবার তোমারই প্রেমে পরি।
লাল গোলাপের ফুলদানি সাজিয়ে
পৃথিবীর চারিদিকে অনন্তবাতি জ্বালি।

আমার আমি’টাকেই ভালোবাসি
তুমি তোমার তুমি’টাকেই ভালোবাসো;
এক মাস দু- মাস পেরিয়ে প্রায় এক বছর
শুধু তোমার দেওয়া কথা মেনে চলি,
যদি পৃথিবীতে কখনো বিস্ময় চোখ মেলে
তখন তুমি হারিয়ে যেয়ো নাকো!
তোমাকে আজও চিনতে পারিনি জানো প্রিয়!
একটা ক্ষনিকের দেখায় আমি
তোমার হৃদয়ে গভীর ভাবে জমে গিয়েছিলাম:-
আজ যতই দুঃখ হোক না আমার- তবুও
মেনে নিই; তোমার হাসিটাকে মনে করে।

কয়েক বছর পর যদি আবারও
তোমার সাথে আমার দেখা হয়
তবু আমি তোমাকেই কল্পনায় আঁকবো,
তোমাকে নিয়ে আমি ততবার ভাবি
ঠিক ততবার তুমি আমার মনকে
সাদা কাগজের টুকরোর মতো করে
উড়িয়ে দাও ঝরো হাওয়াতে।

তোমাকে নিয়ে আমার লেখা যত কবিতা
তুলে রেখেছি যত্নে
এ হৃদয়ের গোপন ঘরে।
কখনো যদি হয় তোমার আমার দেখা
তবুও সেদিন আমি তোমাকেই কল্পনায় আঁকবো।

আমার এই মৃত্যুর শহরে
তোমাকে নিয়ে যতবার ভাবি
ঠিক ততবার আমি মৃত্যুর মুখোমুখি।
তোমাকে নিয়ে এ পৃথিবীর যত প্রেম
ঠিক তার চেয়ে ঢের বেশি সান্ত্বনায় ভরা।।

১৫/০৭/২০২১

 

 

 

 

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।