প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বৃষ্টি নামলো আকাশকে উপেক্ষা করে

অবনত হল মেঘের সমস্ত রাশি;

অবাচ্য মনের গহাল

অবস্থান্তর ঘটলো মেঘের আড়ালে।

সেদিন স্বপক্ষ চলে গেলো দূরে

স্বয়ম্ভর আবেশের বলে,

অতি অল্প মুখের স্বর

থেমে গেলো ঐদিন অপলকে।

আবারও বৃষ্টি নামলো খোলা চোখে

অন্তর্হিত কল্পনার জলছবি হয়ে;

রূপকথার মঙ্গল অভিযানে নেমে পড়লাম সেদিন

অবসাদকে পিছনে ফেলে,

ঘন গাঢ় কালো মেঘ জমছে হৃদয়ে

জন্মভূমির মাটির স্পর্শে,

তফাৎ কে তন্দ্রা যশস্মী করে

ভেসে যাচ্ছি তব মহার্ঘ জলে।

   ০৭/০৮/২০২১

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।