ঢেউয়ের বুকে মিশছে রে ঢেউ নাচন তুলে নীল জলে,
আজ যমুনার চাঁদ সিতারা খুব যে রূপে ঝলমলে!
জপছি বসে ঢের এ’ রাতে মন্থনে যা তোর স্মৃতি,
বল না সখী কে দেবে এই ভাবনা থেকে নিষ্কৃতি?
কবির জন্ম ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট, নওগাঁ জেলাধীন আত্রাই থানার অন্তর্গত কয়েড়া গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে। পিতা মরহুম বয়েন উদ্দিন প্রাং ও মাতা মরহুমা লুৎফুন নেছা। কবি বর্তমানে একই থানার অধিনস্থ পাঁচুপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন।