![]()
আজ পর্যন্ত,
কটা নদী, দেখলে, বল?
একটাও নয়,
তাও কি হয়, কখনও!
নদী না দেখলে,
তুমি চাইলে কেন?
আমার দিকে,
আমি যেরকম চাই, সেরকম।
নদী দেখলে,
এ’রকম করে, চাইতে হয়।
গভীরতা তার বুকে,
রূপ উপরে বয়ে যায়।
তুমি দেখলে আমায়,
কিন্তু, চাইলে, ঠিক গভীরে।
নদী, একটা বা হাজার,
দেখা কিন্তু সেই, একই ভাবে।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)