প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

রজনী
হাকিকুর রহমান

বেনুবনে আজ ফুটেছে বকুল
পলকিয়া চাহি কারে,
শাওন আকাশে মেঘের ঘনঘটা
উচকিত করিবারে।

বহিছে বাতাস কঙ্কিনি সুরে
ডুবিতেছে দিবাকর,
গ্রাম ছাড়িয়ে মাঠের ওপারে
আঁধার করেছে ভর।

বাঁশ বাগানের ছায়া ঘেরা বনে
জ্বলে ওঠে জোনাকি,
চাতক-চাতকী ঘরে ফিরে চলে
নিদে ভরা দু’আঁখি।

শিশুরা ঘুমায় মায়েদের কোলে
কতনা মায়াতে ভরা,
কোলাহলহীন পথ প্রান্তর
ঘুমিয়ে পড়েছে ধরা।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।