স্মৃতির কাহন

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

স্মৃতির কাহন
হাকিকুর রহমান

কিসের মায়াতে ছাড়িলে স্বদেশ
কিসের মোহেতে পড়ি,
অন্নপূর্ণা আজও জেগে আছে
স্মৃতির পাতাগুলি ভরি।

আঁকাবাঁকা ঐ নদীপথ ধরে
ডিঙি বওয়া দিনগুলি,
পিতামহদের আদর মাখানো
কি করে সে কথা ভুলি।

বন্ধুসকল হয়েছে নামহীন
বাঁধা পড়ে তবু মন,
লক্ষীর ঝাঁপি খুলেতো রেখেছি
কোথা গেলো প্রিয়জন।

শুনিতে কি পাও, সেই পথ বেয়ে
পার হয়েছি যে কতবার,
বাঁশের বাঁশরী বাজায়ে ফিরেছি
হৃদয়ের কথা কহিবার।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।