![]()
তুই তো দুরে সরিয়ে দিলি
বললি না কোনো কথা
ভুলতে কি আর পারবো তোকে
এই জন্মের ব্যাথা ।
প্রতি ক্ষণে আজও মনে
স্বপ্নে আছিস তুই
প্রাণের মাঝে, প্রতি স্পন্দনের অনুভূতিই ।
যতই আমি ভুলতে চাই, পারছে নাকো মন
আমার মন আমায় ছেড়ে
তোকেই ভাবে সারাক্ষণ ।
মনকে কি আর রাখতে পারি
বুকের ভেতর ধরে,
মন যে আমার বড়ই চঞ্চল
স্বপ্নের মাঝে ঘোরে ফেরে ।
স্বপ্ন ছিল তোকে নিয়ে
যাবো কল্পনার দেশে,
হৃদয় জুড়ে রাখবো ধরে
আমার আবেশে ।।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)