নীল ডায়েরির কবিতা-২৩

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

চুক্তিভঙ্গ হলো চিলেকোঠার দেওয়ালে

ঘোরতর বিপদ আমার পাছে ধরে

এই তো দিব্বি চলে যাচ্ছে সময়

দাহনভূমির সন্নিকট দিয়ে।

আমি দাসত্বের লড়াই লড়েছি

দার্শনিকতত্ত্বের দাসত্বশৃঙ্থলে।

ওই যে হানাদার শাসক

আমার চলার পথে কাঁটা ছড়িয়েছে

ছাটা পড়েছে ছায়াপথের মানুষ

যদি তাঁরা আন্দোলন করে এই ভেবে।

একান্ত নিভৃতে কারা যেন উবে গেল

তেপান্তরের ঘূর্ণিপাকে ;-

বহু সময় – হ্যাঁ এখনো বহু সময় বাকী 

আর্তস্বরে আর্জি জানানোর জন্য

যদি আরোপ -পত্তর হয় 

মুখ থেকে কেড়ে নেওয়া শব্দগুলোর,

তবে অ্যাট্রিবিউশন্ হবে মানুষের সম্মুখে।

 

 

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।