প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মরমিয়া
হাকিকুর রহমান

ঘণ গগনে ঘিরিলো যে মেঘরাশি,
বিদ্যুৎ সেথা চমকিলো হাসি হাসি।
শাখে পাখিকুল ভিজিলো যে বরষায়,
চারিদিকে তাহা ভরায়ে দিলো তমসায়।।

ক্লান্ত পথিক অতি কষ্টেতে হাঁটে,
শূন্য তরীটি বসিয়া রয়েছে ঘাটে।
বেনুবনে আজি ঝরে গেলো কতফুল,
অঝোর ধারাতে ভাসায়ে দিলো নদীকুল।

এমনি দিনেতে চাহে কি যে মোর হিয়া,
চিত্ত খুলিয়া সাড়া দিবে নাকি, মরমিয়া।।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।