স্বরলিপি ছাড়া গান

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

স্বরলিপি ছাড়া গান
হাকিকুর রহমান

দাও খিল, দাও তালা
বাড়ুক না অযথা হৃদয়েতে জ্বালা।

স্মৃতিগুলো সব মৃন্ময়ী হলো
মৃদু সমীরণ যে বইছিলো
তা হঠাৎ করে কোথা গেলো?
কোন এক চৈত্র পূর্ণিমা রাতে
হয়তোবা হয়েছিলো দেখা কার সাথে।
কুহকের মায়াজালে তা গেছে ঢেঁকে
শুধু পদচিহ্ন তার গিয়েছে সেখানে রেখে।

জীবন তবুও চলেছে জীর্ণ স্রোতা এক নদী
থেমে থাকেনা কভু, বয়ে চলে নিরবধি।
মনতো বিবাগী হলো, রহেনাতো আর ঘরে
অচেনা আঙ্গিনাতে, কাহারে যে খুঁজে মরে।

প্রাণিত চাহুনিতে দেখিবারে তাহা চাই
নির্মল আনন্দে, স্বরলিপি ছাড়াই গেয়ে যাই।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।