কুয়াশামগ্ন কবি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমিও হতে পারি বিমূর্ত শিল্পের যাদুকরী রূপকারের মত
কোন এক বিরল কুয়াশামগ্ন কবি…

আমিওতো আঁকতে পারি ধ্রুপদী সুধীনের প্রতিকৃতি,
গড়তে পারি শব্দের কঙ্করে বিষ্ণুর ক্ল‍্যাসিকাল আকার

প্রেমের ফুলমতির এক পারিজাত-পাঁপড়ির তাজমহল,
তাও বানাতে পারি কেননা, আমি তো রঙধনু-প্রেমের রঙের
এক সাহসী কবিতার মেকার…

শুধু ভাবি-এই বহুমুখী সম্পর্কের জটিল চরাচরে কিভাবে আঁকব বল-
ঐন্দ্র‍্যজালিক কুয়াশার ধ্রুপদী পতনসহ
এক অদৃশ‍্য যমুনার বয়েচলা গতিপথ, নিস্তব্ধ চলাচলও?

জানি সেখানে থাকবে না গাঙচিল-চিত্রকলা,
লাল কাঁকড়ার ছুটোছুটি, শালিকের লুটোপুটি

সেখানে থাকবে কি আদৌ কোন জীবনের যমুনা!
থাকবে কি আটপৌরে যাপনের জল?
(সম্পূর্ণ রূপক)

0

Publication author

1
জন্মস্থান খুলনা, বাংলাদেশ। বর্তমানে বসবাস ঢাকা, বাংলাদেশ। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
Comments: 0Publics: 148Registration: 04-12-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।