জীবন যতদূর

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

জীবন যতদূর
আমি তাঁর চেয়েও বহু দূর
জানিনা কেনো বলতে পারছিনা তাঁকে
সেই কথাটি আজও
তবুও অনেক সময় ভাবি আজই বলে ফেলি
তবুও বলতে পারছিনা তাঁকে মনের গভীরে প্রবেশ করে
একটি নির্দিষ্ট বরাদ্দ কারণে এগোতে দিচ্ছেনা আমাকে
তাঁর সীমানা যেন কাঁটা তারের বেড়া
এপার ওপার দেখা গেলেও ইচ্ছে করলেই তো আর ওপারে যাওয়া যায় না
কেননা বিনা অনুমতিতে সেখানে গেলে কিছু যেমন ক্ষতি হতে পারে ঠিক তেমনি কিছু।
তবুও খুব বেশি মনে পড়ে তাঁকে
এই সন্ধ্যারাতের শ্রাবণের প্রহরে
কত কথায় মনে আসছে তবুও বলতে পারছিনা কোন মতেই তাঁকে
এ খুবই নিদারুণ নিম্নচাপের ভালোবাসার বৃষ্টির কাহিনী কিভাবে বলি তাঁকে !
চোখের পাতা একটি নির্দিষ্ট নীল গোলাপের পাপড়ি ঝরিয়ে দিল
পদ্মপাতার জল খুঁজে পেলাম আমি তাঁর চোখের লুকানো অশ্রুধারায়।।

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।