প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মা’যেন এক বহতা নদীর নাম
যার বুক জুড়ে বয়ে চলে শুধু
টলটলে ভালোবাসার জল।
মা’গো তুমি বেঁচে থাকো
হাজার বছর,কোমল হৃদয়ে
মমতার আঁচল বিছিয়ে
আমাদের বিস্তীর্ণ এই পথ চলায়।
মাগো তোমার মধুর হাসি
ঠোঁটে যখন
হেসে উঠে নিখিল ভুবন ।
মাগো তোমার স্নেহের পরশ
মাথায় যখন
স্বর্গ যেন লুটায় তখন ।
মা’যেন এক অভয়াশ্রমের নাম
যার বুক জুড়ে আছে শুধু
অফুরন্ত মায়ার সম্ভার ।
মা’গো তোমায় ভালোবাসিি
অফুরন্ত,অসীম
এই পৃথিবীতে যতদিন,যতক্ষণ
বুকের গহীনে নিঃশ্বাস বিদ্যমান ।

0

Publication author

offline 3 years

অমি রেজা

0
জন্ম-ঢাকা,পড়াশুনা-এম.কম(ঢাকা বিশ্ব বিদ্যালয়),লেখালেখি-একক গল্পগ্রন্থ,বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।
Comments: 5Publics: 21Registration: 20-09-2022
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
বোরহানুল ইসলাম লিটন
3 years ago

পৃথিবীতে মায়ের কোন তুলনা হয় না!
মুগ্ধতা রাখলাম অপরিসীম।

0

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।