একটুখানি প্রেমের পরশ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তোমার দেওয়া দুঃখ সে তো জীবনভরা সুর,
বুকের মাঝে স্থান দিয়েছি গনগনে রোদ্দুর।
ডাকছি যত দুঃখ আমি, ডাকছি যত ব্যথা —
তারই দহন জ্বালায় আমার কাটুক বিহ্বলতা।
তুমি যত কাজ দিয়েছো সে কাজ বড় সোজা,
আমি যত কাজ করেছি বাড়িয়ে গেছি বোঝা।
বোঝার ভারে আমার চলা যেন শামুকগতি,
দিনের শেষে তাই মেলেনা অঙ্কের লাভ-ক্ষতি।
আমার বোঝা হালকা করো, হালকা করো প্রিয় —
একটুখানি প্রেমের পরশ আলতো ক’রে দিও।

0

Publication author

0
এক নগণ্য কবি
Comments: 0Publics: 6Registration: 24-09-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।