![]()
চাঁদ মামা ও সোনা মা
কলমে — সুব্রত পণ্ডিত
এই দেখো চাঁদ মামা, বলে আমার সোনা মা—
হাতটা তুলে ধরেই গুনে গুনে দেয় উপমা।
মায়ের কোলে গল্প শোনে গুনে রাতের তারা,
নরম হাওয়ায় ঘুমিয়ে পড়লে দেয় না কোনো সাড়া।
চাঁদের গায়ে সোনার দাগ—ও ভাবে ওটা ফুল,
আসলে তা আলোর ছাপ, রাতের রূপের মূল।
শিশির-ভেজা পাখাটা নেড়ে রাখে ছোট্ট হাত,
চাঁদ দেখে হাসে—লটোপুটি খেয়ে বাড়ে একধাপ।
“মামা তুমি কোথায় যাও?”—ভাবছে সোনা মনে,
“আমি কেন থাকি ঘরে? সবার সনে সনে!”
ঘুমপাড়ানি মায়া মেশা ওই জোছনার আলো,
আমাকে জড়িয়ে ধরে—বলো, কত ভালো?
ধীরে ধীরে চোখ দুটো তার ঢেকে আসে ঘুম,
মায়ের কোলেই পড়ে থাকে দিনের যাবতী ধূম।
চাঁদ তখনও আকাশে—থাকেই রেখে ছোঁয়া,
সোনা মায়ের স্বপ্নে ভাসে রুপোলি আলোয় ধোঁয়া।
“এই দেখো চাঁদ মামা”—মৃদু স্বরে ডাক,
চুপ করে শোনে চাঁদ—টিপে দেয় ওর নাক।
চাঁদ বলে, “আয় মামনি, আয় আমার সোনা মা”—
অমনি প্রাণপণে ছুটে আসে খুশিতে সোনা মা।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)