অজানা পাখি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অজানা পাখি
– ভাস্কর পাল

মনের ঘরেতে গোপন সুরেতে,
বাস বেঁধেছে অজানা পাখি-
সে পাখি দেখিনি কভু
বঙ্গদেশে নতুন নাকি?
যে পাখি রূপ নিয়েছে অজানা বেশে!
রক্তিত তার চক্ষু জোড়া
পালকে উজ্জ্বল আলোক ছটা
কণ্ঠ শুনে মনে হবে,
মায়াবী এক রূপকথা।
বাস বেঁধেছে অন্তর জুড়ে
হৃদয় ভরেছে রঙিনতায়
তবু মনে শঙ্কা জাগে, জাগে অজানা ভয়;
ভাঙবে না তো সেই বাসটা!
অন্তরে গাঁথা সেই অজানা পাখির ছন্দটা!!

0

Publication author

offline 2 months

ভাস্কর পাল

0
আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া নিজস্ব একটি কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছ।
Comments: 0Publics: 121Registration: 10-07-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted