ছায়ার মতো

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ছায়ার মতো
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০২-০৩-২০২২ ইং

শিশু কালে কেটে গেছে
সালাম -শ্রদ্ধা করে,
বড় হয়ে এখন দেখি
ভাঙার খেলা ঘরে।

শিশু খেলা সত্য হতো
অবুঝ শিশুর কালে,
বাস্তব তাহা বড়ই কঠিন
কলি যুগের কালে।

এরি মাঝে কখন যেনো
পাকা চুলে ভরে,
এখান আমার সময় চলে
নাতনি সাথে করে।

একটা বললে আরেকটা হয়
চামড়া গেছে ঢিলে,
দূরে দেখি ছায়ার মতো
খুজে পাইনা মিলে।

খোকা থেকে বুড়ো এখন
পাল্টে গেছে যোগে,
শক্তি আমার কমে গেছে
ধরে গেছে রোগে।

0

Publication author

0
মোঃ বুলবুল হোসেন, টাঙ্গাইল জেলা, কালিহাতী থানা, ঘুনিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।জন্ম তারিখ ১০-১০-১৯৮৮ ইং, পিতাঃ মোঃ ফজলুল হক, মাতাঃ মনোয়ারা বেগম, তিন ভাইবোনের মধ্যে সবার বড়। সাহিত্যের প্রতি ভালোবাসা থেকেই লেখালেখি করেন।
Comments: 0Publics: 4Registration: 02-03-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।