পথ চলা
আমি হেঁটেছি অনেক পথের পর পথ অনেক দেখেছি নাট্যকলা; সবুজের হরণ: চলে গেছি বহুদূর শান্ত বাতাসের পথ ধরে। তাঁরা আর ফেরেনি, ভুলেছে পথ স্টেশনের লাল বাতি জলে সব চুপ ঘুমাবার প্রয়োজন হয় তাঁদের। একা-একা করেছি অনুভব…
আমি হেঁটেছি অনেক পথের পর পথ অনেক দেখেছি নাট্যকলা; সবুজের হরণ: চলে গেছি বহুদূর শান্ত বাতাসের পথ ধরে। তাঁরা আর ফেরেনি, ভুলেছে পথ স্টেশনের লাল বাতি জলে সব চুপ ঘুমাবার প্রয়োজন হয় তাঁদের। একা-একা করেছি অনুভব…
সে বর্ষপঞ্জির সম্রাট বসন্ত যৌবনের চঞ্চলতা তার তারুণ্যে অনন্ত সে ভালবাসার এক ভাবুক যুবক সে ভালবাসার এক প্রতীক প্রেমিক তার ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুলে পতঙ্গের আনাগোনা হয় ফুলে ফুলে তার মুকুলিত বৃক্ষের মৌমাছির গুঞ্জনে প্রকৃতির রুপে আনে রঙিন রঞ্জনে কোকিল…
ধরি মাছ, না ছুঁই পানি – শফিকুল ইসলাম বাদল ধরি মাছ, না ছুঁই পানি; বাজার থেকেই কিনে আনি। জ্যান্ত রুই কাতলা কিনি; পাঙ্গাশের আঁশও চিনি! হাইবিরিডের তাজা কই; তেলে ভেজেও মজা কই? হাটবাজারে কম দামে পাই; তেলাপিয়া তরতাজাটাই। তাজা…
পতিত জীবন – শফিকুল ইসলাম বাদল হয়তো নিয়েছো বেছে পতিত জীবন; নিতান্তই জীবন আর জীবিকার টানে। কিংবা প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকের কাছে; পথ ভুল করে তুমি এসেছো এখানে। নিগৃহীত হয়ে যাও প্রতিটা লগন; শরীরের চাহিদা মেটাও পুরুষপাঙ্গবের। নিজেও হয়তো খুঁজো শরীরের…
রবিঠাকুর,যেদিন তুমি, আমায় দিলে,আকাশ, মনের মাঝে, ইচ্ছে জাগে, ভাসাই, ভেলা জাহাজ। সে জাহাজে, থাকবে শুধু, আমার ভাষা বাংলা, সারা আকাশ, ঝরবে মধু, তোমায় নিয়ে বাঁচা।
বাংলা, তুমি কার? যে আমায় ভালোবাসে, তার। বাংলা ভাষা, তুমি কার? যে আমাকে, বুকে ধরে, তার। বাংলা গান, তুমি কার? যে আমার, সুর খোঁজে, তার। বাংলার আনন্দ,তুমি কার? যে আমাকে, জড়িয়ে ধরে, তার।
চোখের তারা, ভাঙল যখন, সামনে দেখি, ফাঁকা। কাছে তুমি, এসেছিলে, হল’না ভালোবাসা।
মেঘের ছায়ায়, সময় হারায়, তোমার মনের, চোখের পাতায়। ভুলেই গেলাম, তোমার কথায়, বৃষ্টি কখন, আমায় ভেজায়।