বাংলা কবিতা

এতদিনে মেলাতে পেরেছি

বর্ণ, ছন্দ, সব জব্দ, তোমার কাছে। এক সমাপতন, তোমার অমন রূপে, নিঃশব্দে! বর্ণ পরিচয়, ছন্দ পরিচয়, শেখাতে বসেছে এখন, কি করে সৃষ্টি হয়। সৃষ্টি! যে গরিমায়, অর্পূব! আমাকে অপচয়, মনে হয় না আর, আমার, “করপুট অঞ্জলি”, বর্ণ-ছন্দ-রূপ, এতদিনে মেলাতে পেরেছি।

0
Read Moreএতদিনে মেলাতে পেরেছি

অপেক্ষা – অসীম চক্রবর্ত্তী

ওগো ঝটিকা বাতাস প্রবল-বহিওনা তুমি জোরে রাতের প্রদীপ মোর নিভাওনা তব ত্বরে। তারি যে পথ চাইয়া বসিয়াছি দীপ জ্বালিয়া দরাজ দুয়ারে আজি রইয়াছি জাগিয়া কুন্তলে সুগন্ধি জুই কবরীর মাঝে চন্দন ছড়ায়ে গৃহ সৌরভ সাজে পাতিয়াছি সুজনি গুলাব ছড়ায়ে পুস্পমাল্য হাতে…

0
Read Moreঅপেক্ষা – অসীম চক্রবর্ত্তী

যাও’গো ঝরে, ঝরে

ও’গো বকুল, অনেক পরে, ফুটবে, যখন রাতে, হায়’রে সকাল একলা হলে, মনে ক’র তাকে। ইচ্ছেটা, তার ছিল সাথে, তোমায় দেখার পরে। তবুও কেন, ছুঁলে পরে, যাও’গো ঝরে, ঝরে।

0
Read Moreযাও’গো ঝরে, ঝরে

এসেছে, শরৎ রানি হয়ে

ও মেঘের দল, হারাস না আর, কালো মেঘের ভিড়ে, সাদা রঙটা, ছড়াস এবার, সারা আকাশ জুড়ে। নদীর জলে, ছলাৎ, ছল, দাঁড়টি টেনে মাঝি, হারিয়ে যায়, অনেকদূর, বাঁক দিয়ে যায়, নদী। এসেছে শরৎ রানি হয়ে, পদ্মের দল রাঙা। সাজিয়ে তোলে শিউলি…

0
Read Moreএসেছে, শরৎ রানি হয়ে

শরৎ এসেছে বলে

ভোরের আলোয়, সাজিয়ে তোলে, সকালটা’তো বেশ! শিউলি হাসে খিলখিলিয়ে, বর্ষার গান শেষ। শালুক জাগে, পাতার উপর, রঙটা লাগুক মনে। কাশের বনে, খুশীর মাতন, শরৎ এসেছে বলে।

0
Read Moreশরৎ এসেছে বলে

ঘুমন্ত শহর

নিশ্চুপ শহর একাকী সাদা মেঘ জমে আছে কালো নীরবের পাতা সঙ্গে আনে শেষ অধ্যায়ের পাতাগুলো।     শহরের মানুষ সব ঘুমন্ত শান্ত শহীদের প্রাণের স্পর্শ দোলা দেয় জীবন্ত মানুষের ঘুমের মধ্যে। তারপর একদিন নীরবতায় সঙ্গী হয়ে উপন্যাস লিখে যায় আমি…

0
Read Moreঘুমন্ত শহর

নতুন মানে শুরু হয়

রাত্রির আগমনে, নক্ষত্রের জাগরণ। একা আনমনে, আলোর বিচ্ছুরণ। আমার অবসরে, আমার আবিষ্কার, নক্ষত্রের দিকে, বারে, বারে চোখ যায়। আদি, অকৃত্তিম, সৃষ্টির মূহুর্তে, নক্ষত্রের জন্ম, মহাশূন্যের বুকে। আলোর জন্ম, ভবিষ্যতের জন্য। প্রাণের মূহুর্ত, সাক্ষী হয় তার। নক্ষত্রের চঞ্চলতা, যেন জীবনের উচ্ছ্বাস।…

0
Read Moreনতুন মানে শুরু হয়

প্রেম নিবেদন

মায়াবতী, আপনাকে আন্দোলিত করবার মতো শব্দচয়ন আমার জানা নেই, এমন কোন বাক্য জানা নেই যা আপনাকে এতটুকু ভাবাতে পারে। আপনাকে বিশেষিত করবার মত বিশেষণ বাংলা ব্যাকরনও জানে না হয়তো। আপনার প্রেমের দহনে ধ্বংস হতে পারতো প্রাচীন ট্রয় নগরী, অথবা ফুল…

0
Read Moreপ্রেম নিবেদন

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।