অদৃশ্য নায়ক (Adrishyo Nayok)

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অদৃশ্য নায়ক
কলমে — সুব্রত পণ্ডিত

মা… নয় মাস গর্ভে রেখেছে সন্তান,
বাবা… বহন করেছেন জীবনের ভার।
পরিচয়ের আলপনা আঁকে দু’জনেই নিঃশব্দে—
মায়ের হাসির অদ্ভুত মায়ায়
ঘরে জ্বলে পূর্ণিমার আলো-ঝলমলে অলঙ্কার।

বাবা-মা দু’জনেই
ঘামে ভেজা পরিশ্রমে সামলায় সংসার।
প্রয়োজনের সেরা সত্যটা—
মা বলে বারবার…
আর শূন্য পকেট সামলেও বাবা—
নীরব ত্যাগের উপহার দেন
বারবার…. আবার আবার।

বড়ো হয়েছি আমরা…
তবু বুঝিনি তাঁদের অন্তহীন ক্লান্তি।
মা–বাবার ভালোবাসা—
নীরব, অবিনশ্বর, অমল শান্তি।
বাইরে নেই শব্দ, নেই কোনো প্রকাশ—
তবু তাদের তিলতিল স্নেহে ভরে ওঠে
জীবনের প্রতিটি আকাশ।

মুখে নয়—
কর্মেই ধরা দেয় তাঁদের প্রাণ!
তাঁরাই পরিবার নামক দুর্গের
অটল প্রহরী, অচঞ্চল প্রাণবান।
অদৃশ্য হয়েও—
সবার সামনে তাঁরাই সবচেয়ে দৃশ্যমান।

প্রিয় কাউকে খুঁজলে—
প্রথমেই মায়ের নাম আসে, আর যেন নেই কেউ।
আর বাবা?
দূরে বসে থাকেন…
মৃদু হাসিতে ঢেকে রাখেন
বুকের ভেতর জমে ওঠা
বেদনার ঢেউ।

শেষমেশ আমার
অন্তরের আকাশভরা ক্যানভাসে দেখেছি—
একটাই রূপ… একটাই সত্তা…
তুমি— আমার অদৃশ্য নায়ক,
চিরস্নিগ্ধ, চিরঅটল, চিরদয়াময়।

আমার প্রথম ‘অদৃশ্য নায়ক’—
আমি আজও ভালোবাসি তোমায়।।

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 90Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।