প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অপেক্ষা
হাকিকুর রহমান

ছাড়িয়া গোত্র, কাড়িয়া মিত্র
বিমূর্ত ধরাতলে
করি বিভক্তি, ছাড়ি আসক্তি
চেতনার বেড়াজালে।

কহি ব্যঞ্জনা, সহি গঞ্জনা
ত্রিমুখী যাতনায়
মাপি নিক্তিতে, চাপি উক্তিতে
গতস্য শোচনায়।

কাহারে বলি, কোন পথে চলি
খুঁজিয়া পাইনা দিশা
আঁধারের কোলে, দিবা গেলো ঢলে
ঢাকে ঘন অমানিশা।

নিষ্কৃতি করি, বিবৃতি ধরি
চলমান রহি বটে
সমীক্ষায় সহি, অপেক্ষায় রহি
তটিনীর ঘোলা তটে।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।