প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মানুষের বিকৃত ছায়া পেরিয়ে যায় মানুষ
নক্ষত্র পরিণামে।
এই লাঞ্ছনা আর পরাজয়ের অধ্যায়গুলো
ভূমিকাতে স্থান পায় না
পড়ে থাকে শুধু উপসংহারের পাতায়।
মানুষই ভূমিকা লেখে আবার মানুষই উপসংহার বানায়।

যেমন ধরুণ যুদ্ধে মানুষ মারে মানুষকে
আবার মানুষই পাল্টায় পৃথিবীর মানচিত্রকে;-
সমস্ত কিছুই বৃথা – থাকে শুধু পরাজয়
আর অতীত তো মৃত্যুকে অনেক আগেই ছুঁয়ে ফেলে
অপরাধী আসামীকে ফাঁসি দেওয়ার মত।

তরুণ প্রজন্ম ত্যাগ করে লাঞ্ছিত পদত্যাগ
যেমন ছেড়ে আসা মানে প্রস্থান নয়
তেমনি প্রস্থান মানে পদত্যাগ নয় ;-
মানুষ চলে গেলেও অধিক কিছু রয়ে যায় বৃথা প্রয়াসের ভিতর
যা পূর্ণতা এনে দিতে পারতো স্থিতিশীল উপাদানকে
গতিশীল অবস্থায় আনার মত।

লাঞ্ছনার ভিতর লাঞ্ছনা থাকে না অনেক ক্ষেত্রে
সময় ও পরিস্থিতির চাপে অনেক পূর্ণতায় লাঞ্ছনা হয়ে যায়
তাই লাঞ্ছনা একদিন পূর্ণতা আনতে পারে উপসংহারের পাতায়।

© Abhijit Halder
13.10.2023

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।