আরও অপেক্ষা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বারকোশ ভরা শুন্য চায়ের কাপ।
আবেগ, অনুভুতি ও স্বাদহীন আলোচনা।
প্রতীক্ষামান ব্যক্তি নান্দনিক,
তৃষ্ণা মিটাবার আশায়।
অপেক্ষা,
আরও অপেক্ষা।

ভাণ্ডারপূর্ণ তত্ত-যুক্তিবিহীন বিদ্যা।
একাধিক বিষয়ে অনুপযুক্ত বিস্তর ভাবনা।
উদাসময়ী দার্শনিক,
শাস্ত্র অধ্যয়নের আশায়।
অপেক্ষা,
আরও অপেক্ষা।

ভরদুপুরে মেঘের আকাশ অন্ধকার।
চেনা শহরটা এই মুহুর্তে অচেনা।
অপেক্ষারত পথিক,
পথ চিনিবার আশায়।
অপেক্ষা,
আরও অপেক্ষা।

কবিয়াল২৪.কম/জুন ০৯, ২০২০
বিষাক্ত ভাবনা/ISBN: 978-984-35-6430-6

0

Publication author

0
লেখক । পোশাক নকশাকার
Comments: 0Publics: 25Registration: 04-08-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।