![]()
আলোময় আমার দেশ
কলমে— সুব্রত পণ্ডিত
সংকলন— এলোকেশী
আলোর রোশনাই চারিদিকে,
সকাল হতে সন্ধ্যে,
প্রকৃতিতেই সাজানো
প্রকৃত আলোর উৎসব।
এই উৎসবে সবাই
ভালো থাকার করে প্রয়াস,
কেউ হয় মহেশ্বর,
কেউ হয় সর্বেশ্বর।
দিনের শেষে
মনের অন্ধকারে,
সবার জন্য একটি
আনন্দপ্রদীপ জ্বালায় বাগীশ্বর।
মনের কালি
দূর করে,
নির্মল আনন্দেই মহোৎসবে
সন্ধ্যা আরতি করে মানব ঈশ্বর।
জ্যোৎস্না রাতে
মধুচন্দ্রিমায় মাতে অনেকেই,
ওই আলোয় কেউ ঢিল ছোড়ে,
কেউ তুলে ঢেউ।
ঘেউ ঘেউ করে এক শ্রেণি,
সবেতেই
অমাবস্যা তারা খোঁজে,
অধরা ওদের কাছে মৌ।
অমাবস্যার রাতে
জোনাকির আলোর উৎসবে
মোহিত হয়নি,
এখনো আছে কেউ কেউ।
কেউ কেউ
সাফল্যের আলোয়
আলোকিত করে
সব সামাজিক পরিবেশ।
পরিশেষে আলোর উৎসবে
মেতে উঠি আমরা,
আলো উৎসবের আমেজ বেশ বেশ।
উৎসবের রেশে, আনন্দের আবেশে,
আলোর বেশে, নানা পোশাকে,
নানা ধর্মে উজ্জ্বল আমার দেশ।
আলোময় আমার দেশ…
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)