প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আবহমান
হাকিকুর রহমান

সূর্যমুখীটা আজ কেন জানি
দেরী করে ফুটলো,
আবির রাঙিয়ে দিবাকর এসে
স্বপ্নগুলোকে টুটলো।

শিশির ভেঁজা পায়ের ছোঁয়াতে
আশাগুলো ভর করে,
ধানের ক্ষেতে দখিন হাওয়া
অজানা কোন সুর ধরে।

রক্তজবাটি খোঁপাতে গুঁজে
কোন সে বিরহিনী যায় চলে,
অধরা কথাগুলো পিছু হাঁটে তার
কানে কানে যেন কি কথা বলে।

পাখিগুলো সব নিদ ভেঙ্গে উঠে
গগনের পানে চাহিয়া রয়,
কুলুকুলু বহা তটিনীটা হোথা
তবুও সদা সাগরেতে বয়।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।