![]()
যে চলে যায়
সে আর ফিরে আসে না।
যে তারা হয়ে জ্বলে আকাশে
সে আর আসে না ফিরে পৃথিবীর বুকে।
যার কাজ ফুরিয়ে যায়
সে চলে যায়,
যার কাজ রয়ে যায়
তাকে যন্ত্রনার দিন কাটাতে হয়।
যে আসে তাকেই চলে যেতে হয়
কিন্তু তাদের মধ্যে কতজনই বা স্মরণীয় হয়ে যায়? যারা কেবল মনে জায়গা করে নেয়
তাদের চরিতকথাই আলোচনার বিষয় হয়ে যায়।
—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
৪/৩/২০২৬
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)