হৃদয়ে রিংটোন

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

হৃদয়ে রিংটোন
,,, আহমেত কামাল

কে জানে কোন দেশে আমি। কোন দেশে তাকিয়ে
আমার বেলাডোবা মন। তবে দোষ দিচ্ছি না কাউকে –

কপালে যার গাঢ় সন্ধ্যে
-অসুখের পাখি
যার হৃদয়ে রিংটোন হয়ে বাজে
সে তো জানবেই অন্যের আমনের উৎসবে কতটুকু
মরচে হয়ে আসে ঘুম।

উৎসব বলতে অতোটুকুই
আগুন মাখা মরিচ। সাথে শীতল পানির প্রশ্রয়

এই প্রশ্রয় প্রশ্রয়ে কখন যে জীবন
জীবনের বাইরে
আমি নিবন্ধিত হতে পারিনি পাশের বাড়ির ঢেউয়ে,,,

২৮/১২/২০৩১

কুমিল্লা, বাংলাদেশ

0

Publication author

0
Comments: 0Publics: 87Registration: 25-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।