![]()
সবাই কী পারে পাহাড়ের মতো মনের ওপর উঠে
বসে থাকতে ?
তবে কেউ কেউ পারে-
টেনেও নামানো কিংবা কমানো যায় না বেহিসাবি মায়া।
হালকা বাতাস
শীত শীত অনুভবে আমরা ঘরে ফিরি,,
দিনের যাবতীয় মায়া গুছিয়ে রাখি ছায়ার পাশে।
ভাবি ঘুমাব
দেয়ালে দেয়ালে বিক্ষিপ্ত ভাবে ছড়িয়েে ছিঁটিয়ে থাকে রাতের ঘুম।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)