কবিতায় কি লিখি তোমাই

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

 

কি লিখি কবিতায় তোমাই
মন বলেনা লিখতে কিছু
শুধু মরি আমি সাহিত্যের ভাষাতে
মন বলেনা তোমারে দেখতে
তবু কেন চোখের কোণে জল ঝরে।
আজ এক নাম না জানা কোনো এক কবিতা
খুঁজতে চাই তোমারি হৃদয়
তোমার মনের সঙ্গি হয়ে
ডুব দেবো প্রেমের সাগরে।
আকাশ যখন তোমার চোখে
ভালোবাসা তখন তারার দেশে
মেঘ হয়ে জমে থাকা রাগ
বৃষ্টি এসে ঝরিয়ে দেয় অনুভব।
তোমারে না পাওয়ায় বাসনা
তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেয় আমারে
বিস্ময়ের এক উদাসীন রাতে
কষ্টের ঝোড়ো বাতাস
প্রশ্ন লিখে যায় আমার কাছে;
জেগে আছে শুধু কবিতার পাতা
উত্তর দিয়ে যায় কিছু ভালোবাসাতে।
নিভে যাওয়া কত আলো
টেনে দেয় অন্ধকারের রেখা,
নিরাশার বেদনার স্রোত
জীবনকে নিয়ে যায় কেড়ে।।

 

২০/০৫/২১

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।