কবিতায় বাঁচি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

শিরোনাম:- কবিতায় বাঁচি
সৃজন:- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ:- ইং ২৮-১২-২০২৪

কতো কি করার ছিলো
বহু কাজে রয়ে গেল ফাঁকি !
কিছু কথা বলা হ’ল
আরো কত কথা আছে বাকি ।

ভাবনার অবকাশে
বেলা শেষে দেখি পিছু ফিরে –
বসন্ত গিয়েছে চলে
পলাশের ফুল গেছে ঝরে !

এখন প্রখর দিন
খরতাপ দাবদাহে মন –
তৃষ্ণার্ত চাতক সম
পিপাসিত রয় অনুক্ষণ ।

এমন নীরস দিনে
মন মাঝে উঁকি দিয়ে গেলে –
রইলে না কবিতায়
সে তো কবিতার অবহেলা হায় !

তবু যা দিয়েছো তুমি
প্রথম সে অনুভূতি মনে –
তাই বা কম কি ছিল
অচেনা অনামি কবি সনে !

স্মৃতিটুকু মনে রেখে
এই আমি বেশ ভালো আছি –
দিন শেষে ঘরে ফিরে
প্রাণ ভরে কবিতায় বাঁচি !!

( কপিরাইট সংরক্ষিত )

0

Publication author

0
জন্ম:-২৬/০৩/১৯৫২
পেশা:-অবসর প্রাপ্ত (মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ)
জন্মস্থান:-গ্রাম:-চন্ডিরামপুর
ডাকঘর:-বিরহী
থানা:-হরিণঘাটা
জেলা:-নদীয়া
( পশ্চিমবঙ্গ )
বর্তমান নিবাস:-শিলিগুড়ি (প.ব.)
Comments: 15Publics: 18Registration: 16-02-2025
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।