![]()
শরীরে বল নেই
তাও আমি শেষটুকু নিংড়ে
আমাকে টানতে টানতে,
রাস্তার ধারে এনে রেখেছিলাম
যাতে মানুষ আমাকে দেখতে পায়
দেখতে পেয়েও ছিল
ছবি তুলতে তুলতে
জামা ছাতা বেল্ট একটা চাদর
একটা রঙিন চশমাও দিয়েছিল।….
কিন্তু ওই যে বলে
মানুষ আর মানুষ হল না
ঠিকই বলে
আমাকে যদি ওরা, একটু কিছু খেতে দিত
তাহলে আজ ভোর সকালে
কুকুর শেয়ালের ভয়ে
আমার আর,
আমাকে আগলে বসে থাকতে হত না ।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)