গদ্যযাপনের জীবন

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কোথায় গেল সেই সূর্যমুখি সময়ের পানকৌড়ি-জীবন!
দুর্দান্ত অধ্যায়ের সোনাফলা সময়, ফলবতী ভাবনারা!
কোথায় লাপাত্তা হলো আজ তারা?
বেরসিক পথ আমায় বারবার হারিয়েছে বাঁকেবাঁকে
আমি কি ভুলেছি তবে স্বপ্নের সুর?
যাকে বদলে দিয়েছি আমি আমার মতো করে
সে এখন রীতিমত টক্সিক!
আমার তাবৎ সত্তা জুড়ে আজ দেখি তার
জবরদখল; এক প্রকট কারবার।
তাই বুঝি ভুলেছি আমি আজ কবিতা-জীবনের রনণ!
নিরন্তর করেছি লালন বাধ্য কয়েদীর মতন
এক গদ্যযাপনের জীবন।
(২৩১১২৪, ঢাকা)

0

Publication author

1
জন্মস্থান খুলনা, বাংলাদেশ। বর্তমানে বসবাস ঢাকা, বাংলাদেশ। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
Comments: 0Publics: 148Registration: 04-12-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।