জীবন নদীর ধারে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

উন্মুক্ত এই জীবন তলে
অবাধ্যতার প্রাচীর ভেঙে,
বসুন্ধরার মায়ার বশে
হেটেছি শুধু জীবন নদীর ধারে।

প্রবাহমানের আকাল হাতে
এসেছে বয়ে অথৈ জলে,
দেখেছি তাকে ভাসতে দূরে
শান্ত নিবিড় জীবন নদীর ধারে।

হলুদ পাতার সজীব স্তুপে
শান্ত শীতল স্রোতের টানে,
শালুক পাতার মূলের মাঝে
ভেসেছি শুধু জীবন নদীর ধারে।

ঝর্ণা গড়ার শেষের মুখে
সাম্যবাদের ঝান্ডা হাতে,
বন্যা-খরার যোগ্য  হাতে
খেলবো শুধু জীবন নদীর ধারে।

0

Publication author

offline 4 months

Agnibesh Patra

0
আধুনিকতার স্পর্শ মেখে
ডুবে গেছি সপ্তসিন্ধু তীরে।।।।।।
Comments: 0Publics: 3Registration: 12-07-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।