ডাকচিঠি-৭

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

     অংশ-৭

কবিতা লিখতে লিখতে

সময় একদিন হয়ে যাবে শেষ

তবুও আমার কবিতার লাইন

কখনো হবে না শেষ।

অতীত ডাকবাক্স চেনা ডাকচিঠি

জীর্ণ পাতা লাল কালি-

মনের ডায়েরি স্মৃতির পাতা

সময়ের শহর আজও বেঁচে রয়।

আমার এই শহর কবিতার প্রহর

ঝিরিঝিরি বৃষ্টি ঝরে পড়ে এখানে।

শব্দেরা সব ক্ষোভ প্রকাশ করে

ভিজে যাওয়া তারার মাঝ থেকে-

নক্ষত্র রাত্রি আমার কালো রাত

উপন্যাসের পাতা শেষ অধ্যায়

স্মৃতির চাদর জোনাকির আলো

হাজার বছর শেষ হয়ে কেটে যায়।

বেদনা ভরা নতুন নতুন গল্প

লেখা সব চলিত পথে

আমার একাকী মন

কলমের দুনিয়া খোঁজে;-

পশুপাখি গাছপালা নদীনালা

আজ সবই বাড়ন্তের পথে;

সমান্তরাল পথ

সন্ধ্যা নামে রাত জাগে

নতুন ডাকচিঠি লেখা শুরু হয়

গ্রাম থেকে নতুন গড়ে ওঠা শহরে।

   ০৯/০৯/২০২১

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।