![]()
যোগ আর বিয়োগ,
তোমার সাথে নক্ষত্র যোগ।
তবে শেষপর্যন্ত,
বিয়োগান্ত পরিনতি আমার!
ওখানে সম্ভাবনা,
একটু, একটু করে নেয় চিনে
আকাশখানি নিজের,
তোমার চোখে, নক্ষত্র জন্মজন্মান্তরে।
আমার ধরা যাক,
পূর্বজন্মের জাতিস্মর!
সেটুকুই যা ভাব,
তাছাড়া সব বিয়োগ।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)