তুই উচ্ছাস, আমি চুপচাপ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তুই উচ্ছাস, আমি চুপচাপ
-ভাস্কর পাল

তুই উচ্ছাস আমি চুপচাপ।
ঐ মেঘেদের বাড়ি যাবি চল।।

হবে উল্লাস কত পলাশ।
ঝরে পড়বে ঝোড়ো হাওয়ায়।।

শুরু করবো শত গল্প।
ঐ মেঘেদের মাঝে আমাদের ঘর।।

ঝরে পড়বে কত পুষ্প।
বিছাবে চাদর আমাদের গায়।।

যাবো দূরে বহু দূরে।
ঐ মেঘের নৌকা দেবে পাড়ি।।

পাবো খুঁজে তোকে খুঁজে।
ঐ তারাদের মাঝে নতুন করে।।

কত স্বপ্ন কত ইচ্ছা।
লেখা আছে সব মেঘেদের গায়।।

গানে গানে সুরে সুরে।
কথা হবে আমাদের দুজনার।।

তুই স্তব্ধ আমি বলবো।
কত কত কথার পাহাড়।।

গান বাঁধবো তোকে নিয়ে।
সুরে সুরে হাজার কথায়।।

তুই উচ্ছাস আমি চুপচাপ।
ঐ মেঘেদের বাড়ি যাবি চল।।

0

Publication author

0
আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া নিজস্ব একটি কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছ।
Comments: 0Publics: 121Registration: 10-07-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।