প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমি বেঁচে আছি,স্বপ্ন দেখার উল্লাসে- বেঁচে আছি।
আমি বেঁচে আছি,বাস্তব কে কঠিন করে পাব তাই- বেঁচে আছি।

আমি এক ক্ষুদার্ত নিশাচর, দু চোখের ক্ষুব্ধ কামনা কে গ্ৰাস করব তাই – বেঁচে আছি,
শুনেছি অভাব যখন দরজায় কড়া নাড়ে,ভালবাসা জানলার পথ ধরে, 
আমি বেঁচে আছি,স্বভাব দিয়ে অভাব কে জয় করা আশায়।।

আমি পরোয়া করি না কার ও,
নিরাশ জীবনে এক শতছিদ্র ধর্মের ছাতা নিয়ে ঘুরে বেড়াই আশার আলো র কাছাকাছি,
এক নিঃশর্ত প্রত্যাশা পূরণের দাবিদার হয়ে বেঁচে আছি।।

নিরব রাত্রি যখন খেলা করে চাঁদ তারার গোধূলি ময় সৈকতে,
আমি তখন বেঁচে থাকি কামানল জ্বালিয়ে মনের কোণে যৌনতার জগতে ।

তৃষিত দৃষ্টি দিয়ে গিলতে থাকি নিদ্রিত প্রেয়সী র দেহ লাবণ্য ,
সীমাহীন যন্ত্রনার মাঝে ক্ষনিকের সুখ পাব তাই – বেঁচে আছি।

এই ভাবে বেঁচে আছি বান্ধবীর মিঠে টিটকারি শোনার আশায়,
বাঁচব শেষ নিঃশ্বাসে বন্ধুর চোখে র জলে বিদায় দেওয়া র ভাষায়।।

0

Publication author

0
এ যে সুরের ভাষা, ছন্দের ভাষা, প্রানের ভাষা, আনন্দের ভাষা
Comments: 0Publics: 13Registration: 19-09-2021
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
বিশ্বানন্দ চ্যাটার্জী
1 year ago

বাহ্ সুন্দর। ভালো লাগলো।

0

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।