পাইনের সারি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

*পাইনের সারি*

কোনদিন এই পাইনের বনে আমাকে খোঁজো
এরা কথা রাখে,
এরা একে অন‍্যের পরিপূরক ভাবে বাঁচে,
এভাবে পারলে ভালোবেসো।
কার্বন-ডাই-অক্সাইড যেখানে দেখায় স্বভাব,
অক্সিজেন দিয়ে এরা মেটায় অভাব।

এরা খোঁজে না চিঠি,
না এদের খুব দরকার,
এরা নিজের মতো করে বাঁচে,
বসন্তের টানে বা শ্রাবণের ঘ্রাণে,
বা হয়তো থাকে গরমের আঁচে।

এরা দেখায় না মান অভিমান
তাবলে কি এদের নেই মান অপমান?
আছে, থাকে নিশ্চুপ আর চুপচাপ,
এদের মধ‍্যে ও থাকে ভালোবাসার গুমোট চাপ,
নিজেকে রাখে এরা খুব গোপন আর অগোচর,
এদের মধ‍্যের ব‍্যবধান অনেক
তাও ভালোবাসা থাকে গোচর।

✍ দেবাশীষ।

0

Publication author

offline 4 years

বিরহ কবি

0
আমার নাম দেবাশীষ। জন্মস্থান আসানসোল হলে ও বর্তমানে ডুর্য়াসে কর্মরত। একজন সামান্য কবি। নিজের ব্লগে সামান‍্য লেখালেখি করি। আমি র্ফামাসি তে গ্রাজুয়েসন করে এখন সেলসে কর্মরত।
Comments: 1Publics: 5Registration: 22-03-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।