রূপের খেলা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

রূপের খেলা
– শাহ্ আলম আল মুজাহিদ

আমার বাড়ির আশেপাশে
  যেন রূপের খেলা চলে;
মাথার পরে নীল আকাশে
  পাখি-পাখালির ভ্রমণ চলে।

নদীর ঘাটে, খালে, বিলে—
  মাছরাঙা, বক ছুটে চলে;
কখনোবা ফুলবাগানে
  প্রজাপতি ছুটে চলে।

মৌমাছি-বৌ মধু টানে,
  হাসি-মাখা ফুলে ফুলে;
নিশীথ রাতে আকাশ পানে
  যেন তারার মেলা চলে।
তারই সঙ্গে বৃক্ষেরা
  সারারাত গল্প বলে;

তিমির রাতে আলো জ্বালে
  জোনাক পোকা দলে দলে।
শরৎকালে রোজ সকালে
  বক-কনেরা মালা গাঁথে;

ফুলবাগানে ফুলের মেলা,
রাতের আকাশে তারার মেলা।
ঝাঁকে ঝাঁকে পাখির মেলা,
বিশ্বজুড়ে এমন খেলা;
সাজ-মায়া সব রূপের খোলা—
চলছে সদাই সারাবেলা।
ভালোবাসার এই যে খেলা,
উদাস করে মন।

0

Publication author

0
আমি শাহ আলম। বাংলাদেশের নেত্রকোনা জেলার বাসিন্দা। সমাজের বৈষম্যের বিরুদ্ধে আমার সংগ্রাম।আলোর পথে আমার সকল অগ্রযাত্রা।
Comments: 0Publics: 45Registration: 07-11-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।