প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

পিতঃ
হাকিকুর রহমান

কোথায় খুঁজিবো তোমারে হে পিতঃ
কোথায় খুঁজিবো তবে,
রয়েছো তো তুমি সারা বাংলা জুড়ে
হৃদয়ের অনুভবে।

প্রভাত রবির স্বপ্নে বিভোর
সারা দিনমান জুড়ে,
রক্ত শপথের পতাকা উড়িছে
বঙ্গ বেদীর চূড়ে।

স্বপন দেখিয়া কত যে জননী
করেছেন কোল খালি,
ত্যাগিয়া সেই সূর্য সেনারা
ভরেছেন ফুল ডালি।

তোমারই অমর সেই বাণী শুনি
দামাল হয়েছে দেশ,
লড়েছে সকলে জীবন বাজি রেখে
পৃথিবী হেরিলো অনিমেষ।

ফল্গুধারায় ভরিলো বাংলা
বিজয়ের উৎসবে,
বাহিরিয়া এলো আলোর ঝর্ণা
চেতনার গৌরবে।

রয়েছি বসে হেথা শুনিবার তরে
তব চরণের ধ্বনি,
শতবর্ষ পরে ফের জ্বলুক দীপশিখা
শুনি তার আগমনী।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।