প্রত্যাবর্তন

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

প্রত্যাবর্তন
হাকিকুর রহমান

স্বপ্নভঙ্গ হইল কি অবশেষে?
পাঠোদ্ধার করা গেলোনাতো, নিয়তির লিখন!
অতঃপর, নিদারুণ বাস্তবতার নিরিখেই ইতস্ততঃ বিচরণ।
আত্মার পরিশুদ্ধতায়, তাঁহাকেই স্মরিবার তরে,
নিরূপিত নিরুপন।
আদিষ্ট প্রাপ্তিতে,
আর নহে কোন অর্থহীন অতিক্রমন।

কি মোহে ডাকিয়া লয়!
সকলই অলীক, সকলই নশ্বর,
সকলই দিবাগত হইলে ঢাকিবে নিবিড় নিশীথের আঁধারে-
কপটতার প্রলুব্ধতা আর নহে,
নহে আর, অনিবশ্যক হৃদয়ের রক্তক্ষরণ,
ওহে অবিনশ্বর!
ব্যাপ্তিত হও মম অন্তরে,
তোমাতেই নিঃশর্ত প্রত্যাবর্তন।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।