বসন্তের রঙে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বসন্তের রঙে
-ভাস্কর পাল

বসন্তের রঙ ঝড় তুলেছে
পরশ করিব তারে,
উন্মুক্ত আজ বসন্ত প্রেম
রঙ্গীত সেই ঋতু জুড়ে।

পাতা ঝরানোর দিনের সাথে
কোকিলের সেই কুহু কুহু তান,
বসন্ত আজ এসেছে দ্বোরে
রঙের ছোঁয়ায় জুড়ায় প্রাণ।

নানা সুরের ছন্দ জুড়ে
রঙিনতার প্রেমের ঘোরে,
এ বসন্তের আবির রঙে
সজ্জিত প্রেম হৃদয় জুড়ে।

হালকা সেই রঙিন ছোঁয়ায়
কৃষ্ণচূড়ার ফুলের মেলায়
বসন্ত আজ রঙে এনেছে
প্রেমের রঙে হৃদয় দোলায়।

0

Publication author

offline 2 months

ভাস্কর পাল

0
আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া নিজস্ব একটি কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছ।
Comments: 0Publics: 121Registration: 10-07-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted