আমি কেন ছাড়বো কবিতা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

নিজের কাছে এক কঠিন প্রশ্ন আমার- আমি কেন লিখি কবিতা?
আমি কি শুধুই নিজের জন‍্য লিখি তা?
আমি কি এতটাই এক বেভুল পথিক!

মগজ আজ বড্ড বেগতিক
হয়ে পড়েছে; আঁতিপাঁতি করে খুঁজেও কোনো জবাব পায়নি এখনো…..
মানুষ যদি ইচ্ছে-ভুলে কখনো
আমার কবিতা নাই পড়ে,
বেতাল সত্তার ভাবনার বেঘোরে
আমি কেন তবে লিখবো কবিতা!

মানুষ যে কী চায় এই চাঁদেরহাটে, সেটাইতো বুঝি না;
কত রং মানুষের!
-চোখের রং, আছে শুনি রুচির রং, রং মগজের…

এখানেই কি শেষ?
আছে প্রজ্ঞার রং, নির্বুদ্ধিতার রং বেশ!
আরো শুনি আছে ভ্রান্তির রং……

রঙের কত ধরণ, কত গড়ন, কত টোনের ঢং!

কোন রঙে, কোন টোনে ধরবো তাকে আর?
আমারই তো সব রঙ শেষ হবার জোগাড়!

যদি ভুল বসন্তের মতো ভ্রান্তিতে রয়ে যাই-বেভুল পথিক এক,
তবে কি শেষতক
ছেড়েই দিতে হবে প্রিয় কবিতা আমায়?

তোমরাই বলো-এটা কি আত্মহনন নয়?

কই? হাফিজ-রুদ্র-কানা মামুদেরা তো ছাড়েননি কখনও তা!
তবে আমি কেন ছাড়বো কবিতা?

0

Publication author

2
জন্মস্থান খুলনা, বাংলাদেশ। বর্তমানে বসবাস ঢাকা, বাংলাদেশ। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
Comments: 0Publics: 151Registration: 04-12-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।