বাঙালি তুমি মানুষ হিসেবে বেঁচে থেকো

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বাঙালি তুমি মানুষ হিসেবে বেঁচে থেকো
-তন্ময় দত্ত মিশু

সেই সময় আবার আসুক,
সেই সম্প্রীতি আবার আসুক,
বাঙালি তোমার জীবনে,
বেঁচে থাকার ছন্দ ফিরে আসুক।
রোজা শেষে ঈদের চাঁদে
তোমার হাসি ফুটে উঠুক।
দূর্গা পূজায় নাড়ুর সাথে
তোমার তৃপ্তি ফিরে আসুক।
বাঙালি তোমার জীবনে,
সেই সম্প্রীতি ফিরে আসুক।

তোমায় মনে করিয়ে দিই-
বাঙালি তুমি দোলপূর্ণিমায় রঙের সাথে মাতো,
বাঙালি তুমি ইফতারিতে বাহারি খাবারে সাঁজো।
বাঙালি তুমি বুদ্ধের শান্তির কথা বলো,
বাঙালি তুমি নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার জানাতে থাকো।
বাঙালি তুমি হাজার বছর ধরে মানুষের কথা বলো
শত ঘাত-প্রতিঘাত পেরিয়ে,
বাঙালি তুমি শিরদাঁড়া সোজা রেখে চলো।
বাঙালি তুমি জীবনানন্দ
বাঙালি তুমি নজরুল
বাঙালি তুমি রবীন্দ্রনাথ
সেই বাঙালিই তুমি প্রীতিলতা।
বাঙালি তুমি ক্ষুদিরাম, মাওলানা ভাসানী
বাঙালি তুমি সূর্যসেন,
বাংলা তোমারই জননী।
বাঙালি তুমি কৃষকের নতুন ধান
বাঙালি তুমি দোকানীর হালখাতা
বাঙালি তুমি রাখাল বালক
বাঙালি তুমিই নকশিকাঁথা।
বাঙালি তুমি বারো মাসে তেরো পার্বণ
বাঙালি তুমি চির যৌবন উৎসব
বাঙালি তুমি পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা
বাঙালি তুমিই চর্যাপদে ধরে রাখা স্মৃতি গাঁথা।

বাঙালি তুমি মানুষ হিসেবে বেঁচে থেকো,
বাঙালি তুমি লাল সবুজের বাংলাদেশের সম্প্রীতির মশাল তুলে ধরো।
বাঙালি তুমি তোমার বাংলাকে ধরে রেখো,
বাঙালি তুমি পহেলা বৈশাখে অতীতে ফিরে যেও,
বাঙালি তুমি এভাবে আরও সহস্র বছর বেঁচে থেকো।

0

Publication author

0
তন্ময় দত্ত মিশু হলেন বাংলাদেশের একজন সমসাময়িক তরুণ কবি ও লেখক।
Comments: 0Publics: 5Registration: 24-05-2026
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।