![]()
বিপদ নয় মহাবিপদ
কলমে— সুব্রত পণ্ডিত
আজ শকুনের আমন্ত্রণে আমন্ত্রিত হয়ে
দ্রোহ করছে কাদা ছোড়াছুড়ির খেলা।
শকুনির ‘ডিভাইড অ্যান্ড রুল’—
নীতিতেই বাজিমাত,
দ্রোহ হচ্ছে ফালাফালা।
রাজনীতিতে রাজনৈতিক রং-ঢং,
ঢং-ঢং ঘণ্টা বাজিয়ে—
পুরোনো পথেই ডং-ডং হাঁটছে।
নির্মমভাবে বুকের যন্ত্রণায়
ভুক্তভোগী পরিবারগুলো
হারানো স্মৃতি আঁকড়ে বাঁচছে।
স্বার্থের তরে বোবা হয়েছে জনতা,
লেজ গুটিয়ে শুধু মাথা নাড়ছে।
মশালগুলিতে মশলা দিয়ে
পথে পথে বিপ্লবী বারুদ ফাটাতে চাইছে।
পঞ্চপাণ্ডব সর্বহারা হয়েও সর্বস্ব পেয়েছিল,
কারণ সাথী ছিল কৃষ্ণ।
আবারও হোক একটা মহাভারত,
যুদ্ধ আসন্ন—
কৃষ্ণ সারথি হলে চিত্ত হবে প্রসন্ন।
কৃষ্ণের বাণী নয় হেলাফেলা,
দিও মান্য; কৃষ্ণের মতো সারথী খোঁজো,
ওই হবে অনন্য।
শকুনি-কৃষ্ণ দুজনই বিচক্ষণ,
অন্যায়ের পক্ষ নিলেই পতন—
কথাটি সামান্য নয়, অসামান্য।
বিপদ নয় মহাবিপদ,
‘ডিভাইড অ্যান্ড রুল’ নামক অস্ত্রটিকে
এক্ষুনি কর ছিন্নভিন্ন।
নীতি হারিয়ে চলছে মানুষ,
উড়ছে যেন রঙিন ফানুস।
সময় থাকতে জাগো এবার,
নইলে পথ রবে না ফেরার।
বুঝে নাও সময়ের মর্ম,
বিপদ নয়, মহাবিপদ!
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)