![]()
প্রেম যখন ভেঙে যায় হৃদয়ে লাগে ব্যথা
কিন্তু কিছু করার থাকে না এটাই বাস্তবতা।
এই জীবন মিলন আর বিচ্ছেদের মেলা
ভাঙ্গা আর গড়া নিয়ে সংসারের খেলা।
কেউ আসবে কিছু দিন পর যাবে চলে
সবাইকে যেতে হবে যেতে হয় বলে।
আজ যে তোমার আপন কাল সে হবে পর
চোখে নামবে বৃষ্টি তোমার বুকে উঠবে ঝড়।
কিন্তু তোমার মানতে হবে বিধাতার এই নীতি
বিধাতা রচনা করেছেন তোমার এই নিয়তি।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)