![]()
ব্যর্থতা-১১
– অভিজিৎ হালদার
সমস্ত পরাজয়ের ভিতরে আমি
খুঁজতে যেয়ো না আমাকে
বিরহের আগুনে জ্বলেপুড়ে ছাই হবে হৃদয়
মানুষের শিরদাঁড়ায় আতঙ্কের সংকট টেনে দিয়ে।
বাঁচবো মরবো জিতবো হারবো হারাবো সমস্ত কিছুই অতি প্রিয় মনে হয়
আমার কাছে : প্রিয় শীতকাল
আকাশের সন্ধ্যাতারা জ্বলে
ব্যর্থতা লিখতে পারে না তারা
কারণ তাঁদের মরবার সময় এসেছে
চৈত্র মাসের ভরা যৌবনে।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)