![]()
ব্যর্থতা-৪০
– অভিজিৎ হালদার
বিরাট আদিধ্রুবস্থানের জনসমুদ্রে
হঠাৎ চেয়ে দেখি কেউ নেই…
মুহূর্তের মধ্য মিলিয়ে যায় হলুদ রং
কালো ভয়ের আত্মহত্যার বদনামী
আধুনিক যুগ পড়ে রয় প্রকৃতির বিদ্রুপে
ধূসর তিউনিসিয়া হতে রডোডেনড্রন
হাতে আঁকি সবই। যা আঁকার মতো।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)